Nazrul Islam ১৯ মে ২০২৬ , ১০:০১ এএম প্রিন্ট সংস্করণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একমাত্র পেট্রোল পাম্পএ মিলছে না পেট্রোল অকটেন। উপজেলার বিভিন্ন বাজারে খোলা বাজারে ২০০থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে অকটেন পেট্রোল। উপজেলা পরিষদ থেকে কোয়াটার কিলোমিটার দূরে বগাদি রাস্তার মোড়, ফকির বাড়ি মোড়,দুপ্তারা, কলিবাজার, রামচন্দ্রদী সহ উপজেলার বিভিন্ন সড়কে অবাদে বিক্রি হচ্ছে অকটেন পেট্রোল। এ ঘটনায় আড়াইহাজারের বাইক চালকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। তারা অভিযোগ করছেন পাম্প কতৃপক্ষ অন্যত্র তেল বিক্রি করে দিচ্ছেন না হলে খোলা বাজারে তেল কোথা থেকে আসে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বাইক চালকরা। 








